যুক্তরাজ্যে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সফর উপলক্ষে উইন্ডসর ক্যাসেলে এক নৈশভোজের আয়োজন করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। অনুষ্ঠানে রানী ক্যামিলাসহ দুই দেশের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ওমানের সুলতানকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়ার সময় রাজা চার্লস মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বিখ্যাত হাদিস উদ্ধৃত করে ওমানের মানুষের স্বভাব ও শান্তির প্রতি অনুরাগের ভূয়সী প্রশংসা করেন।